ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে রেললাইনে মিলল যুবকের লাশ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩
মৌলভীবাজারে রেললাইনে মিলল যুবকের লাশ
ফাইল ফটো

মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে কুলাউড়া রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, সকালে কুলাউড়া রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এক অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ জানান, আউটার সিগন্যাল এলাকায় উপবন ট্রেনে কাটা পড়ে ঐ যুবক নিহত হন। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!