শুক্রবার দুপুর ৩টার দিকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে, দুপুর ১২টার দিকে হাসান তার তিন বন্ধুকে নিয়ে কুষ্টিয়ার মঙ্গলবাড়ীয়া এলাকার গড়াই নদীর বাঁধ এলাকায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হন। মৃত হাসান আলী কুষ্টিয়া শহরের কমলাপুর ওয়াজেদ আলী নুরানী হাফিজিয়া মাদরাসার ছাত্র এবং শহরতলীর বটতৈল ইউনিয়ন এলাকার রাশিদুল ইসলামের ছেলে।
হাসানের সহপাঠী আব্দুল আহাদ জানান, শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধের কাছে তারা চার বন্ধু মিলে দুপুর ১২টার দিকে গোসল করতে নামেন। তারা সবাই সাঁতার জানতেন। এরমধ্যে হঠাৎ ডুব দিয়ে আর ওঠেনি হাসান। তারা খুঁজে না পেয়ে আশপাশের লোকদের খবর দেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
.png)
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, ডুবুরি দলের সহায়তায় ঐ মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।