সোমবার দুপুরে খুলনা বিভাগীয় শ্রম দফতরের উদ্যোগে দফতরের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ করা হয়।
খুলনা বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মো. মিজানুর রহমান শ্রমিক-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় যশোর জেলার ১২ জনের মাঝে আট লাখ টাকা, বাগেরহাট জেলার ২২ জনের মাঝে ১৪ লাখ ১০ হাজার, সাতক্ষীরা জেলার সাতজনের মাঝে দুই লাখ ৮৫ হাজার টাকা, মাগুরা জেলার একজনকে ৪০ হাজার টাকা এবং নড়াইল জেলার ১৩ জনের মাঝে আট লাখ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। মোট ৫৫ জনের মাঝে ৩৩ লাখ ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
.png)
চেক বিতরণ অনুষ্ঠানে খুলনা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন দফতরের উপ-মহাপরিদর্শক ডা. নবীন কুমার হাওলাদার ও শ্রম দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।