শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ
প্রতিবারের মতো এবারো এইচএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যমতে, কুমিল্লা বোর্ডের অধীনে ফেনী সরকারি কলেজ থেকে এক হাজার ২৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন এক হাজার ৩৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ৫৩০ জন, পাসের হার শতকরা ৯৫ দশমিক ৯৭ ভাগ।
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ থেকে ৮৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮২৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ১১৭ জন, পাসের হার শতকরা ৯৪ দশমিক ৩১ ভাগ।
.png)
মহিপাল সরকারি কলেজ থেকে ৫৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫১৪ জন, জিপিএ-৫ পেয়েছেন ৩৩ জন, পাসের হার শতকরা ৯২ দশমিক ৯৫ ভাগ।
দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে ৭৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭৫৪ জন, জিপিএ-৫ পেয়েছেন ৩৭ জন, পাসের হার শতকরা ৯৬ দশমিক ৭৯ ভাগ।
এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন। পাশের হার ৯৯ ভাগ।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ব বহন করে। এই ফলাফলের জন্য সকল পরীক্ষার্থী, অভিভাবকগণ ও কলেজের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন।
ফেনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী সবাই খুশি হয়েছেন। ভবিষ্যতেও যেন কলেজের ভালো ফলাফল ধরে রাখা যায়, সে চেষ্টা অব্যাহত রাখা হবে।