শুক্রবার সন্ধ্যায় ভৈরব থানার গেইটের সামনে থেকে পুলিশের ভুয়া উপ-পরিদর্শক (এসআই) পরিচয়দানকারী দিপ্ত আচার্য নামে এক যুবককে আটক করা হয়। দীপ্ত আচার্জ কুমিল্লার মুরাদ নগর সানচালিয়া গ্রামের নিয়ার আচার্যের ছেলে।
এ সময় তার কাছ থেকে এসআই কার্ড, পরনে পুলিশ কোর্ট, ব্যাগে রাখা পুলিশি পোশাক ও জুতাসহ বিভিন্ন ভুয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব ওসি মো. মাকসুদুল আলম।
.png)
তিনি বলেন, ভুয়া পুলিশ দীপ্ত থানার সামনে ছবি তুলতে ছিল। পরনে পুলিশি কোর্ট ও এসআই কার্ড দেখে সন্দেহ হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো কিছু স্বীকার করেননি। তবে দিপ্ত একজন প্রতারক চক্রের সদস্য। দীপ্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় জনগণের সঙ্গে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণা করে আসছে।
আটক দিপ্ত আচার্জের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করে তাকে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।