ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৩
নওগাঁয় আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার সভা কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক।

গ্রেফতাররা হলেন বগুড়া জেলার মামুন মণ্ডল ওরফে গদা, ফিরোজ কাজী, জয়পুরহাট জেলার আলমগীর হোসেন ও নূর আলম, নওগাঁর আত্রাই থানার লিটন মণ্ডল, মিলন হোসেন শান্ত ও ফিরোজ মণ্ডল।

Advertisement

এসপি মুহাম্মদ রাশিদুল হক বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ থেকে একটি ট্রাকে ২৫০ বস্তা ধান নিয়ে নীলফামারির উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত ১১টার দিকে বদলগাছীর জিধিরপুর এলাকায় হর্টিকালচারের পাশে পৌঁছলে কৌশলে ডাকাতদলের ৮-৯ সদস্য ধান বোঝাই ট্রাকটি থামায়। এ সময় চালক রাসেল ও তার সহযোগীকে গাছের ডাল দিয়ে মারপিট করে ফেলে রেখে ডাকাতরা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। তাদের কাছে রাস্তায় খরচের জন্য থাকা ৮ হাজার টাকাও নিয়ে যায় ডাকাতরা। 

পরে ট্রাক চালক রাসেল বদলগাছী থানায় বিয়ষটি অবগত করে। ট্রাকে লাগানো জিপিএস ট্রাকিং ডিভাইসের মাধ্যমে ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার ধাপের হাট থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলের সদস্য মামুন মণ্ডলকে গ্রেফতার করে। 

তিনি বলেন, গ্রেফতার মামুন মণ্ডলের দেওয়া তথ্যমতে নওগাঁ, বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের আরো ছয় সদস্যকে গ্রেফতার করা। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক, ছুরি ও গাছের ডাল উদ্ধার করা হয়। নওগাঁ  শস্যভান্ডার জেলা হওয়ায় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশাসনিক ব্যবসায়ীদের পণ্য আনা নেয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগীতা করা হয়। আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!