ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ছাত্রদলের সদস্য সচিবসহ ১৫ নেতাকর্মী আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২৩
কুষ্টিয়ায় ছাত্রদলের সদস্য সচিবসহ ১৫ নেতাকর্মী আটক
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাত -ফাইল ছবি

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাতসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজার এলাকা থেকে ১১ জন, কুষ্টিয়ার মিরপুর থানায় ২ জন এবং দৌলতপুর থানায় ২ জনসহ মোট ১৫ জনকে আটক করা হয়।

পুলিশের দাবি, তারা কেন্দ্রীয় কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করছিলেন।  

Advertisement

তবে আটককৃত জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নিশাত ছাড়া অন্য নেতাকর্মীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ ছাত্রদল, যুবদল এবং কৃষকদলের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করছিলেন। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!