ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল রংমিস্ত্রির

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
ভৈরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল রংমিস্ত্রির
ফাইল ফটো

কিশোরগঞ্জের ভৈরবে নির্মাণাধীন সাততলা ভবন থেকে পড়ে মো. আরমান নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে ভৈরব পৌরশহরের নিউটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান পৌরশহরের চন্ডিবের পাগলা বাড়ির হিরণ মিয়ার ছেলে।

জানা যায়, ভৈরবের নিউটন এলাকায় নির্মাণাধীন সাততলা ভবনের দেওয়ালে রং করছিলেন মো. আরমান। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আরমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ভৈরব থানার ওসি মাকছুদুল আলম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!