ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় নির্মাণাধীন হাসপাতাল ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ১ এপ্রিল ২০২২
চৌগাছায় নির্মাণাধীন হাসপাতাল ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর

যশোরের চৌগাছায় নির্মাণাধীন ডা. আনিসুজ্জামান মেডিকেল কলেজ ও হাসপাতালের ভবনের লিফটের নিচে পড়ে গিয়ে সোহান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে শহরের কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, ভবনের তৃতীয় তলা থেকে পা পিছলে লিফটের নিচের তলায় পড়ে তার মৃত্যু হয়।

নিহত সোহান পাবনার সুজানগর উপজেলার চিনখিরা গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।

Advertisement

নিহতের সহকর্মীরা জানান, সোহান দুপুর তিনটার দিকে খাওয়ার আগে ভবনের কাজ ঘুরে দেখছিল। এক পর্যায়ে নির্মাণাধীন লিফটের পাশে পা পিছলে নিচে পড়ে মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সোহানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন চিকিৎসক।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!