ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলতে গিয়ে পা পিছলে পুকুরে, ভেসে উঠল শিশুর লাশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০২১
খেলতে গিয়ে পা পিছলে পুকুরে, ভেসে উঠল শিশুর লাশ
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহি আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। 

মৃত রাহি আক্তার উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির মো. সোহাগ হোসেনের মেয়ে। 
 
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখা যায়। পরে প্রতিবেশীরা শিশু রাহিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!