ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলতে গিয়ে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২১
খেলতে গিয়ে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি

চাঁদপুর হাইমচর উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে হাইমচর উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, দক্ষিণ আলগী গ্রামের খান বাড়ির মো. ইমান খানের ছেলে জিহাদ ও তার ছোট ভাই মো. ইমরান হোসেন খানের মেয়ে নুসাইবা আক্তার।

পরিবার সূত্র জানায়, বাড়ির উঠানে খেলা করছিল জিহাদ ও নুসাইবা। খেলার একপর্যায়ে তারা বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই দুই শিশুকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। শিশু দুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

হাইমচর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিষয়টি আমরা জেনেছি। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। তবে পরিবারের তরফ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!