ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাহাজ কাটতে গিয়ে পা পিছলে প্রাণ গেল শ্রমিকের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২১
জাহাজ কাটতে গিয়ে পা পিছলে প্রাণ গেল শ্রমিকের
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার এস.এম কর্পোরেশন নামে একটি জাহাজ ভাঙার কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন পাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচাঁন গ্রামের নিপেন্দ পালের ছেলে। তিনি কারখানাটিতে কাটারম্যান হিসেবে কাজ করতেন।

জানা গেছে, কারখানায় জাহাজ কাটার সময় পা পিছলে জাহাজ থেকে নিচে পড়ে আহত হন লিটন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

Advertisement

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, রাতে ওই শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!