ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পা পিছলে ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ১৩ জুন ২০২১
পা পিছলে ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
ছাদ থেকে পড়ে নিহত (প্রতীকী ছবি)

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মসজিদের ছাদ থেকে পড়ে নয়ন চন্দ্র নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নয়ন চন্দ্র উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের স্টোরপাড়া এলাকার সতিষ চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদিতমারী সরকারি কলেজে নতুন মসজিদ নির্মাণ করার জন্য পুরাতন মসজিদ ঘরটি ভেঙে ফেলার কাজ করছিলেন নয়ন চন্দ্রসহ কয়েকজন শ্রমিক। এ সময় ঘরের ছাউনির টিন খুলতে ছাদে উঠেন নয়ন। হঠাৎ পা পিছলে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আদিতমারী থানার ওসি(তদন্ত) গুলফাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!