এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাস্থ নাইট্যং পাড়া জামালের জোড়া প্যারাবনের মধ্যে পাচারের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক ঐ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন প্যারাবনের ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা দেখা যায়। এ সময় কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা ও ১১৯ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়। ওই সময় আশেপাশে কোনো পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
.png)
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।