ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হিরোইনসহ আটক দুই মাদক কারবারি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৩
হিরোইনসহ আটক দুই মাদক কারবারি রিমান্ডে
ছবি: প্রতীকী

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ট্রাকসহ আটক দুই মাদক কারবারির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- মো. আল আমিন ও মো. জুলমত।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত আসামিদের এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের আদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুবেল মল্লিক। অপরদিকে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। 
 
শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, কতিপয় মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন পরিবহন করে ট্রাকযোগে ঢাকায় ট্যাকনিক্যাল মোড়ের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ট্যাকনিক্যাল মোড় এলাকার একটি বাস কাউন্টারের সামনে অবস্থান নেয়। ট্রাকটি সেখানে এলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে ট্রাক রেখে পালানোর সময় আল আমিন ও জুলমতকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। হেরোইন পরিবহনে ব্যবহৃত হওয়ায় ট্রাকটি আটক করা হয়েছে। 
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!