ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ হারুনুর রশিদ ওরফে হিরো (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

উপজেলা সদরের বিষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারুনুর রশিদ হিরো বিষ্ণপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

সোমবার রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে গ্রেফতারকৃত হিরোর বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক মামলা রুজু করে মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ ডিবির ওসি হাসমত আলী। তিনি জানান, হারুনুর রশিদ হিরো বিভিন্ন এলাকা থেকে মাদক এনে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বিষ্ণপুর তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে হিরোকে গ্রেফতারসহ তার বাড়ি তল্লাশি করে বাজারের ব্যাগে অভিনব কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।

ওসি আরো জানান, এদিন রাতেই রাণীনগর থানায় হিরোর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!