ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে মিনিবাস উল্টে নিহত ১, আহত ৭ 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
হবিগঞ্জে মিনিবাস উল্টে নিহত ১, আহত ৭ 
দুর্ঘটনাকবলিত মিনিবাস- ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে যাত্রীবাহী মিনিবাস উল্টে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দরিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড়া গ্রামের সুলেমান মিয়ার ছেলে। আবুল কালাম শ্রমিক পেশায় একজন মাটিকাটা শ্রমিক ছিলেন।

জানা যায়, শহরের বাসস্ট্যান্ড থেকে একটি মিনিবাস বেশ কয়েকজন যাত্রীসহ দরিয়াপুর যাওয়ার জন্য রওনা হয়। দরিয়াপুর এলাকার কাছাকাছি পৌঁছালে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে উল্টে যায়। এতে আটজন আহত হন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অবস্থায় ইমন মিয়া, শাহিন মিয়া, রিমন মিয়া, জুলহাস মিয়া, সাজিদ মিয়া, হিমাংশু ধর এবং আবু সালেককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!