ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশায় ফেনসিডিল পাচারের সময় আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
অটোরিকশায় ফেনসিডিল পাচারের সময় আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল উপজেলার বড় আঁচড়া গ্রামের আশরাফের মোড় থেকে ২৮৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা। 

শনিবার রাত ১১টার দিকে একটি অটোরিকশায় করে মাদক নিয়ে যাওয়ার পথে পুলিশ সদস্যদের দেখে তারা পালিয়ে যান। পরে পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের দাউদ বিশ্বাসের ছেলে নজরুল ইসলাম (৪২) ও একই থানার বড় আচড়া গ্রামের জামাল হোসেনের ছেলে জহুরুল (২৫)।

Advertisement

বেনাপোল পোর্ট থানার ওসি জানান, আসামিদের মাদক মামলায় আদালতে প্রেরণ করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!