গ্রেফতারকৃত ইমান আলী চুনারুঘাট উপজেলার লালকেয়ার গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে লে. কামান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, ইমান আলী একটি প্রতারক। তিনি নিজেকে র্যাব পরিচয় দিয়ে একই উপজেলার আনন্দপুর গ্রামের মৃত সুনিল পালের ছেলে লিটন পালের কাছ থেকে প্রতারণা করে এক লাখ টাকা হাতিয়ে নেন। পরে বিষয়টি বুঝতে পেরে লিটন পাল চুনারুঘাট থানা এবং র্যাবের কাছে একটি লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
.png)
নাহিদ হাসান আরো জানান, ইমান আলী প্রতারণার পাশাপাশি একজন ভুয়া কবিরাজও। তিনি সাধারণ মানুষের বিস্তারিত তথ্য জেনে পরবর্তীতে প্রতারণার ফাঁদে ফেলতেন। নিজেকে র্যাব দাবি করে হাতিয়ে নিতেন টাকা-পয়সা। গ্রেফতারের পর দুপুরে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।