এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. (বিএন) এসএম তাহসিন রহমান।
তিনি জানান, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইট্যং পাড়া হেচ্চার খাল সংলগ্ন প্যারাবনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন প্যারাবনের মধ্যে ২ জন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেন। সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যান।
.png)
পরে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে লুকানো অবস্থায় বাদামি রঙের একটি বস্তা থেকে ১০ হাজার ইয়াবা ও ১৩৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশে উক্ত ইয়াবা ও বিয়ার ক্যান সমূহ লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত ইয়াবা ও বিয়ার ক্যান পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।