ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড়ের ঢালে মিলল কৃষকের গুলিবিদ্ধ লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
পাহাড়ের ঢালে মিলল কৃষকের গুলিবিদ্ধ লাশ
ফাইল ফটো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সুমন দাশ নামে এক কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকার বাটানা পাহাড়ের ঢাল সংলগ্ন কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুমন দাশের বাড়ি বাঁশখালী উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে বসবাস করতেন।

সুমন দাশের স্বজনরা জানান, পাহাড়ি জমিতে সবজি ও পান চাষ করেছিলেন সুমন। রাতে সেখানে পাহারা দিতে অবস্থান করতেন তিনি। কিন্তু তাকে অবস্থান করতে নিষেধ করেছিলেন সন্ত্রাসীরা। এছাড়া একাধিকবার হুমকি দিয়ে সতর্ক করেছিলেন।

Advertisement

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম জানান, খবর পেয়ে পাহাড়ি জমি থেকে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!