বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং শাখার সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। পরিবেশ অধিদফতরের বগুড়া কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
এ তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদফতরের বগুড়া কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন।
.png)
অভিযানে উপজেলার দুরুলিয়া গ্রামের এন.এম.বি ব্রিকস, খলিশাকান্দি গ্রামের এল. জি.বি ব্রিকস-১, এল জি বি ব্রিকস-২, এল জি পি ব্রিকস, এস বি এফ ব্রিকস, টপ ব্রিকস, এস এস বি ব্রিকস এবং জোকা গ্রামের মেসার্স জীবন ব্রিকস, মেসার্স মণ্ডল ব্রিকস ইটভাটায় ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে এন.এম.বি ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মিকাইল হোসাইন বলেন, অভিযান পরিচালনার সময় ইটভাটা মালিকদের অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ , লাইম ও জিপসামের তৈরি এফএএল-জি ইট প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।