ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে অটোরিকশা উল্টে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
কিশোরগঞ্জে অটোরিকশা উল্টে নিহত ১
ফাইল ফটো

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অটোরিকশা উল্টে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। 

শুক্রবার দুপুরে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আখড়ামোড় এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, দুপুরে কুলিয়ারচরের আগরপুর থেকে একটি অটোরিকশা ভৈরবের দিকে যাচ্ছিল। আখড়ামোড় সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরিকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরো দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

ভৈরব হাইওয়ে থানার এসআই মো. জসিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!