সোমবার দুপুর ১টার দিকে পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউপির দক্ষিণ শালন্দার স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আদুরী খাতুন একই এলাকার মো. ছার হোসেনের স্ত্রী।
আদুরী খাতুনের স্বামী মো. ছার হোসেন জানান, আদুরী খাতুন গোসল করতে গিয়ে পানির মোটরের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন আদুরী খাতুনকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।