শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মৃত বাছির মিয়া জেলার মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের ছমেদ মিয়ার ছেলে।
লাখাই থানার ওসি মো. নুনু মিয়া জানান, উপজেলার মোড়াকরি বাজারে শনিবার ভোরে আব্দুল হান্নান মোল্লা নামে এক ব্যবসায়ীর দোকানে কয়েকজন সংঘবদ্ধ চোর চুরির জন্য দোকানের উপরের টিন খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় অসাবধানতাবশত বাছির মিয়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
.png)
ওসি আরো জানান, প্রথমে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।