[ দেশজুড়ে ]
র্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম গাঁজাসহ ছাকেম আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। আটক ছাকেম আলী গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
সোমবার দুপুরের দিকে র্যাব-১২ গাংনী ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
র্যাব-১২ জানিয়েছে, গাংনী ক্যাম্পের ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুকের নেতৃত্বে রোববার দিবাগত রাতে র্যাবের একটি টিম আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১২। এ সময় তার কাছ থেকে ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ও নগদ ৬০০ টাকা জব্দ করা হয়।
.png)
আটক ছাকেম আলীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!