রোববার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত মৌলভী শামসুল আলম ক্যাম্প-১৭ সি ব্লকের বাসিন্দা মৃত মিয়া চানের ছেলে। তিনি ওই ক্যাম্পের বি-ব্লকের একটি সাব-ব্লকের মসজিদের ইমাম ছিলেন।
.png)
স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী মৌলভী শামসুল আলমকে তার বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে শনিবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-২০ এর বর্ডার এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাতে মসজিদের ইমাম নিখোঁজ হন। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গাদের আটকের চেষ্টা চলছে।