পরিবেশ অধিদফতর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার দুপুরে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার রাজারহাট উপজেলার সিন্দুরমতি এলাকায় মেসার্স ডি.কে ব্রিকস এবং মেসার্স এম.এ.এম ব্রিকস নামের দুটি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় হালনাগাদ কাগজপত্র না থাকায় মেসার্স ডি.কে ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা এবং কৃষি জমির মাটি ব্যবহার করায় মেসার্স এম.এ.এম ব্রিকসের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
.png)
সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ইটভাটার মালিককে জরিমানা করেছে। পাশাপাশি তাদেরকে ভাটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দূষণ রোধে ছাড়পত্রবিহীন এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন এবং রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরে তাসনিম অভিযানে অংশ নেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট হাসান-ই মোবারক। এছাড়াও রাজারহাট থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযানে সহযোগিতা করে।