নিহতের নাম আব্দুস সাত্তার আকন্দ। ৭৫ বছরের সাত্তার মহিপুর কলোনী এলাকার মৃত কাসেম আলী আকন্দের ছেলে।
অভিযুক্ত জামাইয়ের নাম সোলেমান প্রামাণিক। ৬০ বছরের সোলেমানও একই এলাকার বাসিন্দা।
.png)
এ তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আসরের নামাজ আদায় করে হেঁটে বাড়ি ফিরছিলেন সাত্তার। ওই সময় পূর্ব শত্রুতার জেরে সোলেমান হাতে লাঠি নিয়ে সাত্তারের পথরোধ করেন। একপর্যায়ে লাঠি দিয়ে সাত্তারের মাথায় আঘাত করেন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাত্তারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তিনি মারা যায়।
ওসি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে সোলেমানকে আটক করে পুলিশে হেফাজতে নেয়া হয়েছে। মারধরের শিকার হওয়ার পর হাসপাতালে অল্প সময় চিকিৎসাধীন ছিলেন সাত্তার। এরপরই তিনি মারা যান। সোলেমান নিহত সাত্তারের আপন জামাই। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।