ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া দেখে ফেলায় স্বামীর চোখ উপড়ে ফেললেন স্ত্রী!

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
পরকীয়া দেখে ফেলায় স্বামীর চোখ উপড়ে ফেললেন স্ত্রী!
ফাইল ফটো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পরকীয়া দেখে ফেলায় স্বামী নুরুল ইসলামের চোখ তুলে নেয়ার অভিযোগ উঠেছে স্ত্রী সাজেদা বেগমের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে অভিযুক্ত গৃহবধূকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, সোমবার রাতে পলাশবাড়ী পৌরসভা শহরের কালুগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বাকপ্রতিবন্ধী নুরুল একই গ্রামের রহিম উদ্দীনের ছেলে। আহত নুরুলকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা অভিযোগ করে জানান, সাজেদা বিভিন্ন সময়ে একাধিক পরপুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন। তাকে এলাকায় সালিশও হয়েছে।

Advertisement

ভুক্তভোগীর ভাতিজা শাহ্ আলম জানান, তিনি সোমবার রাতে শোরগোল শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন লোহার শাবলের আঘাতে তার চাচার বাম পাশের চোখ উপড়ে গেছে। একইসঙ্গে তার শরীরের স্পর্শকাতর স্থানে একাধিক আঘাত করা হয়েছে।

তিনি অভিযোগ করে জানান, সেখানে হয়তো অন্য কোনো পুরুষ ছিলেন। রাতে বাড়ি ফিরে তাদের হাতেনাতে ধরে ফেলায় ঐ প্রেমিকের সহায়তায় নুরুলকে হত্যার চেষ্টা করা হয়।

এ বিষয়ে সাজেদা জানান, সংসারে খরচ এবং এনজিওর কিস্তির টাকা না দেওয়ায় তিনি নুরুলকে আঘাত করেছেন।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, সাজেদা পরকীয়ার বিষয়টি স্বীকার না করলেও দাম্পত্য কলহের জেরে শাবল দিয়ে নুরুলকে আঘাত করার বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!