[ দেশজুড়ে ]
কুমিল্লায় গাড়িচাপায় প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়িচাপায় জোসনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত জোসনা বেগম মুরাদনগর উপজেলার সুসন্ধা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। জোসনা বেগম দাউদকান্দি উপজেলার গৌরীপুর সাব-রেজিস্ট্রার অফিসে চাকরি করতেন।
জানা যায়, জোসনা বেগম সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিলেন। ইলিয়টগঞ্জে এসে রাস্তা পার হওয়ার সময় এক অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!