ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৪, ১ মার্চ ২০২৩
মেহেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মেহেরপুর কলেজ মোড় এলাকায় রাস্তার দুই ধারের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর কলেজ মোড় এলাকা থেকে এই অভিযান শুরু হয়েছে। অভিযানের সময় পাকা দালান ঘর, ছোট-খাটো দোকান ও স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কলেজ মোড় থেকে ভাঙা শুরু করে বর্তমানে হোটেল আটলান্টিকা পর্যন্ত এসেছে। এরপর ওয়াপদা মোড় মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় চৌধুরী।

Advertisement

উল্লেখ্য, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি ৬৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। রাস্তার প্রস্তুতকরণের কারণেই এর উভয় পাশের গাছ কর্তন থেকে শুরু করে রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর আগে তিনদিনের মধ্যে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে নোটিশ প্রদান করার পাশাপাশি মাইকিংও করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!