ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রী নিয়ে মারামারি, এক চালকের ঘুষিতে আরেকজনের মৃত্যু

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ২ মার্চ ২০২৩
যাত্রী নিয়ে মারামারি, এক চালকের ঘুষিতে আরেকজনের মৃত্যু
ফাইল ফটো

সিলেটে যাত্রী উঠানামা নিয়ে মারামারিতে অটোরিকশার এক চালকের কিল-ঘুষিতে আরেক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক আমিনুল ইসলাম সিলেটের জালালাবাদ থানার কান্দিগাঁও গ্রামের ইদন মিয়ার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত আলমগীর হোসেন নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। আলমগীর হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকুচ্চ গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় বসবাস করেন।

Advertisement

জানা যায়, বুধবার রাত ১০টার দিকে বন্দরবাজারস্থ সিলেট প্রধান ডাকঘরের সামনে যাত্রী উঠানামা নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই চালক মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় আলমগীরের কিল-ঘুষিতে অপর চালক আমিরুল মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, যাত্রী উঠানামা নিয়ে দুই চালকের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারির জেরে আমিনুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!