বৃহস্পতিবার সকালে গাড়াগ্রাম ইউনিয়নের সয়রাগন্ধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিদুল একই গ্রামের কাছিম উদ্দিন ওরফে ন্যাড়া মামুদের ছেলে। তিনি প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য কবির উদ্দিনের আপন ভাগ্নি জামাই।
স্বজনরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে কবিরের সঙ্গে মজিদুলের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে মজিদুলের পুকুরের পানির ড্রেন বন্ধ করে দেন কবির। এতে বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে ঝগড়া-শুরু হয়। পরে আবারো জমিতে গিয়ে ঝগড়া সৃষ্টি হলে মজিদুলকে কিল-ঘুষি মারেন কবির ও তার লোকজন। স্বজনরা তাকে বাড়িতে নিলে তিনি মারা যান।
.png)
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।