ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ৩ মার্চ ২০২৩
আখাউড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ কেজি গাঁজাসহ মো. ধন মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ধন মিয়া উপজেলার দক্ষিণ ইউপির হীরাপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। 

শুক্রবার দুপুরে মামলা দিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাতপাড়া গ্রাম থেকে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে সাতপাড় এলাকা দিয়ে মাদকের একটি চালান অন্য জায়গায় যাচ্ছে। এমন খবরে  অভিযান চালায় পুলিশ। এ সময় ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

Advertisement

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আখাউড়া মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!