ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ৩ মার্চ ২০২৩
রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল -ফাইল ছবি

রংপুরের হারাগাছে সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর আলম নামে এক এএসআই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি সোমবার রাত ৮টার দিকে লালমনিরহাট থেকে ফেরার পথে কাউনিয়ার হারাগাছ সড়কের বানুপাড়া এলাকায় এতিমখানার সামনে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হারাগাছ ৩১ শয্যা হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

ওই রাতেই জাহাঙ্গীর আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি মারা যান।

Advertisement

নিহত জাহাঙ্গীর আলম রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার এনায়েত উল্লাহর ছেলে। লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে সম্প্রতি তার লালমনিরহাট সদর থানায় পোস্টিং হয়েছিল।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার এসআই কমল মোহন্ত বলেন, হারাগাছ-রংপুর সড়কে রাতে ড্রাম ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। বেপরোয়া গতিতে চলাচল করা অজ্ঞাত গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য জাহাঙ্গীরের আহত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে আটকের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির গাড়ি জাহাঙ্গীরের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, ময়নাতদন্ত শেষে পুলিশ সদস্য জাহাঙ্গীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!