[ দেশজুড়ে ]
সীতাকুণ্ডে বিস্ফোরণ
বিছিন্ন হয়ে গেছে অনেকের হাত-পা
চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে হতাহতদের হাসপাতালে নেয়া হচ্ছে- ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতদের মধ্যে অনেকের হাত ও পা বিছিন্ন হয়ে গেছে। যদিও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর শুনে তারা ঘটনাস্থলে এসেছেন। বিস্ফোরণ সম্পর্কে এখনই বিস্তারিত তেমন কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
.png)
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।
পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেকও গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!