ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় আগুনে গরুসহ কৃষকের ৭ ঘর ভস্মীভূত

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ৯ মার্চ ২০২৩
মাগুরায় আগুনে গরুসহ কৃষকের ৭ ঘর ভস্মীভূত
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে আমুড়িয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ওই গ্রামের রবিউল ইসলাম, আঞ্জুমান আরা, আরব আলী ও জিয়ারুল ইসলাম নামে তিন কৃষকের ৪টি ঘর পুড়ে গেছে।

স্থানীয় একটি ব্রিজ ভাঙা থাকায় সময়মতো ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছতে না পারায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে জানায় স্থানীয়রা। 

ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম ও জিয়ারুল ইসলাম জানান, বুধবার রাত ১টার দিকে গোয়াল ঘরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কৃষক রবিউল, তার মা আঞ্জুমান আরা, আরব আলী ও জিয়ারুল ইসলামের বসত-ভিটাসহ মোট ৬টি ঘর পুড়ে যায়। এ সময় গোয়ালে রাখা রবিউল ইসলামের ২ লাখ টাকা মূল্যের ১টি বিদেশি গরু ও একটি ছাগল মারা যায়।

Advertisement

কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার জন্য আমুড়িয়া বাজারের উত্তর পাশে পৌঁছে। কিন্তু নির্মাণাধীন ব্রিজটির পাশ থেকে প্রয়োজনীয় ডাইভারশন রোড না থাকায় ফায়ার সার্ভিসের লোকজন সেখানে যেতে পারেনি। এ কারণে আমুড়িয়া বাজারটিও অগ্নিঝুঁকিতে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!