তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ মার্চ) রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জের ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ১২ হাজার কেজি (৩০০ মণ) জাটকা উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকার মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ।
.png)
ওই মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।