ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাভারে প্লাস্টিক কারখানায় আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ১৭ মার্চ ২০২৩
সাভারে প্লাস্টিক কারখানায় আগুন
অগ্নিকাণ্ড- ফাইল ফটো

ঢাকার সাভারের লুটের চরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের তিনটি এবং কেরাণীগঞ্জ ও হেমায়েতপুর চামড়াশিল্প স্টেশনের দুইটি করে ইউনিট ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিক এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এআর
ট্যাগ: আগুন সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!