বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া।
তিনি বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
.png)
তিনি আরো বলেন, এটি একটি পুরাতন ভবন ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।