[ দেশজুড়ে ]
সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হাফেজ মাহবুব নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বালুখালীর ক্যাম্প-১২ এর জি-৭ ব্লকের সামনে এ ঘটনা ঘটে। নিহত হাফেজ মাহবুব একই বালুখালীর ক্যাম্প-১৯ এর ডি/৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে ক্যাম্প ১২ এর জি-৭ ব্লকের সামনে সন্ত্রাসীরা হাফেজ মাহবুবকে লক্ষ্য করে গুলি চালায়। পরে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ওসি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!