ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কালিয়াকৈরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩১, ১৯ মার্চ ২০২৩
কালিয়াকৈরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার ভোর পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ভোরে মৌচাক এলাকায় হেলাল উদ্দিনের টিনশেডের তৈরি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদাম ও ঝুট মালামাল পড়ে গেছে।

তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!