[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
সুনামগঞ্জে একটি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- কামরুল ইসলাম এবং এলাইছ মিয়া। নিহত মুজিব সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।
জানা যায়, ২০০২ সালের ২২ জুন বিকেলে মুজিবকে পূর্ব বিরোধ নিষ্পত্তির কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান কামরুল ও এলাইছ। পরের দিন উপজেলার কাইমা গ্রামের ভাটিপাড়া এলাকা থেকে মুজিবের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
.png)
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া জানান, আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে এ হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!