সোমবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আরজ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় চুনুরিপাড়ার কামরুল ইসলামের ছেলে।
জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ২০২০ সালের ৫ মে সন্ধ্যায় দৌলতদিয়াড় চুনুরিপাড়ায় মাদক কারবারি আরজ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরে তল্লাশি করে ৮০ পিস নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চুয়াডাঙ্গা অফিসের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।
.png)