ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ২১ মার্চ ২০২৩
উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত
রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন।

মঙ্গলবার দুপুরে এ হত্যার ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত দুজনের নামই রফিক উদ্দিন। তারা ক্যাম্প ১৩ এর বাসিন্দা। তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Advertisement

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুর্বৃত্তরা দুপুর ১টার দিকে ১৩ নম্বর ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গা মারা যান। অপর জনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। কারা এ হত্যার সঙ্গে সম্পৃক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!