টাঙ্গাইলে ৪ ডাকাত আটক
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরী গ্রামে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল র্যাব কার্যালয়ে সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাচা মারা গ্রামের রহমউদ্দিনের ছেলে শেখ সোনা মিয়া, ভাষা মিয়ার ছেলে ঠান্ডু মিয়া, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার হরিপুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে মোশারফ হোসেন এবং বাসাইল উপজেলার কাশিল গ্রামের রবিন মিয়ার ছেলে আকাশ মিয়া।
কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, নাগরপুর উপজেলার কাঠুরী গ্রাম ও মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়। মহাসড়কে সংঘবদ্ধভাবে ডাকাতি করে থাকেন তারা।
.png)
তিনি আরো জানান, সোমবার রাত ৮টার দিকে তারা অস্ত্রের মুখে প্রাইভেটকার চালক সাগরকে জিম্মী করে ডাকাতির উদ্দেশে মানিকগঞ্জের দিকে রওয়ানা হন। পরে প্রাইভেটকার চালকের দেওয়া তথ্য অনুযায়ী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কাঠুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।