ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল স্কুটিচালকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ২২ মার্চ ২০২৩
ফতুল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল স্কুটিচালকের
ফতুল্লা মডেল থানা- ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম শিমুল নামে এক স্কুটিচালক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম শিমুল বন্দর উপজেলার এলএনজি রোডের ফারুক মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, সাইফুল ইসলাম শিমুল স্কুটি চালিয়ে ঢাকার দিক থেকে নারায়ণগঞ্জে আসছিলেন। পথে দাপা ইদ্রাকপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক ঐ স্কুটিকে চাপা দেয়। শিমুলকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

Advertisement

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!