বুধবার দুপুরে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের মহিষাশুরা হাওরের ফসলি মাঠে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইন্নজ আলী একই ইউনিয়নের গয়পুর গ্রামের তাজউদ্দীনের ছেলে।
জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হওয়ার আগেই ইন্নজ আলী মহিষাশুরা হাওরের ফসলি মাঠে নিজের ধানক্ষেত দেখতে যান। এ সময় বজ্রপাত হলে আহত হন তিনি। ইন্নজকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।