এর আগে বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে পৌর বিপণী মার্কেটের তৃতীয় তলায় অ্যাডভোকেট মো. মনির হোসেনের চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভুয়া কাজি মো. মামুনুর রশিদ মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের মো. আবেদ আলীর ছেলে।
.png)
র্যাব-৪ এর লে. কমান্ডার মো. আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত নিজেকে কাজি পরিচয় দিয়ে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের ভুয়া কাবিনের মাধ্যমে প্রতারণাপূর্বক বিবাহ সম্পন্ন করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের প্রস্তুতির সময় তাকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা কবির মোবাইল কোর্টের মাধ্যমে ভুয়া কাজি মামুনুর রশিদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ভুয়া কাজি মামুনুর রশিদ এর আগেও বাল্যবিয়ে পড়াতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হতে আটক হয়েছিলেন। পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় সেই কাজে লিপ্ত হন তিনি।